শালবন রক্ষায় শোলাকুড়ীতে মানববন্ধন
- আপডেট সময় : ১২:২৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ২৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নে শালবন ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১১টায় শোলাকুড়ী বাজারে স্থানীয় সচেতন মানুষের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শোলাকুড়ীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে শালবন রক্ষার দাবি জানিয়ে বক্তারা বন উজাড়ের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন শোলাকুড়ী কলেজের প্রভাষক বকুল হোসেন, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক এবং সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান। এছাড়া পরিবেশ কর্মী রাতুল মুন্সী শালবনের গুরুত্ব ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুরো মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন গণমাধ্যমকর্মী হাসনাত জুবায়ের।

বক্তারা শালবন ধ্বংস বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
















