ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আবেদন নাকচ

শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন ৪ আইনজীবী

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

রাজউকের প্লট বরাদ্দের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হওয়ার আবেদন করেছিলেন ঢাকা বারের চারজন আইনজীবী। তবে আদালত তাদের এ আবেদন খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এ আদেশ দেন। ওইদিন তিনটি মামলায় আইনজীবী হওয়ার আবেদন করেন চারজন আইনজীবী। কিন্তু আসামি পলাতক থাকায় তাদের আবেদন নাকচ করে দেন বিচারক।

আবেদনকারীরা হলেন— মোরশেদ হোসেন শাহীন, ইমরান হোসেন, শেখ ফরিদ ও মো. তপু। দুদকের প্রসিকিউটর খান মঈনুল হাসান লিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ জুলাই আদালত শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদক গত জানুয়ারিতে পৃথক ৬টি মামলা দায়ের করে।

এ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজনকে।

মামলাগুলো বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আবেদন নাকচ

শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন ৪ আইনজীবী

আপডেট সময় : ১২:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫