ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে নারিশ পোল্ট্রি খামারে অগ্নিকান্ড

স্টাফ করেসপন্ডেন্ট শালবন বার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫ ৫৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে নারিশ কোম্পানির এক মুরগির খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানির একটি শেডের সহশ্রাধিক মুরগি মারা গেছে। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

বৃহম্পতিবার সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী পোল্ট্রি খামারে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের দুইটি টিম স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলীর নেতৃত্বে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, নারিশ পোল্ট্রি ফার্মের ৫ টি শেডের মধ্যে একটি শেডে আগুন লাগে । এতে ওই শেডের সব মুরগি পুড়ে গেছে। ফার্মের ম্যানেজার আশিকের মেবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভি করেননি। ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কোম্পানির কারো বক্তব্য নেয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে নারিশ পোল্ট্রি খামারে অগ্নিকান্ড

আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫