ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভ্রাতৃত্বের বন্ধনে ঈদ: নবজাগরণ সমাজ সেবা সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরণ

খন্দকার বদিউজ্জামান বুলবুল
  • আপডেট সময় : ০৫:৩৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। কিন্তু সমাজের অনেক অসহায় মানুষ আর্থিক সঙ্কটের কারণে সেই আনন্দ থেকে বঞ্চিত হন। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মধুপুরে নবজাগরণ সমাজ সেবা সংঘ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের সিংগারবাড়ী, দেবীপুর, মহাদাশ ও মেহারি গ্রামের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। নবজাগরণ সমাজ সেবা সংঘের স্বপ্নবাজ তরুণেরা উপহার সামগ্রী হাতে নিয়ে পায়ে হেঁটে প্রত্যেকের বাড়িতে বাড়িতে তা পৌঁছে দেয়। এ সময় উপস্থিত ছিলেন নবজাগরণ সমাজ সেবা সংঘের আহবায়ক খন্দকার বদিউজ্জামান বুলবুল, সদস্য সচিব জুলাই যোদ্ধা খালিদ মঞ্জিল মুজাহিদ, জিহাদ মিয়া ও সাইফুদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নবজাগরণ সমাজ সেবা সংঘের তরুণেরা নিজেদের মানবিক কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এ সংগঠনের স্বপ্নবাজ তরুণেরা ইতিপূর্বে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক প্রোগ্রাম বাস্তবায়ন করেছে এবং ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে তারা বদ্ধপরিকর।

অনাড়ম্বরপূর্ন ভ্রাতৃত্বের বন্ধনে ঈদ অনুষ্ঠানে প্রায় ডজন খানেক গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়া দুধ ও সাবান। উপহার হাতে পেয়ে গ্রামের সেই সহজ-সরল সুবিধাবঞ্চিত মানুষেরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া করতে একফোঁটা কার্পণ্যও করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

ভ্রাতৃত্বের বন্ধনে ঈদ: নবজাগরণ সমাজ সেবা সংঘের ঈদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৫:৩৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬