সংলাপ
- আপডেট সময় : ১১:০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

তুমি এসেছিলে বলে –
হাতের তালুতে ভাগ্যের লিখন খুঁজতাম।
তুমি এসেছিলে বলে –
এক চিলতে দাঁড়িয়ে রোদ পোহাতাম।
মেঘের গর্জন শুনে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে চাইতাম!
সাগরের উত্তাল পাজঁরে ঢেউ উঠলেও
দীর্ঘশ্বাস নিয়েও আমি ভীষণ আনন্দ পেতাম!
দরজায় ঠকঠক শব্দ শুনে
দরজা খুলিলাম,
কিন্তু সেই দরজায় তুমি ছিলে না!
তুমি শেষ ট্রেন এর দোহায় দিয়েও
তুমি আসো নি!
এই অপেক্ষার প্রহর ও শেষ হয়নি, এখুনি।
তুমি মাঘের শীত হয়ে হাড় কাঁপালে
আগুনে পোড়ালে চাদর!
তুমি সাগর হয়ে সর্বোচ্চ কেঁড়ে নিলে
আর আশায় ছড়ানো বালুচর!
তুমি সূর্য হয়ে একলায় আলো ছড়ালে
আমায় দেখাইলা ঘোর অন্ধকার!
তুমি অচেনা পাখির মতো উড়ে গেলা
আমি একলা কাটাই বাকরুদ্ধ প্রহর!
দরজায় ঠকঠক শব্দে আজোও কান পেতে থাকি,
তুমি আসবে কবে?
না দিয়েছো মোর ফাঁকি _
অবশেষে ভেঙে যায় স্বপ্নরা
তলিয়ে যায় সবকিছু,
তেড়ে আসে ঘোর অন্ধকার!
জীবনের তাগিদে হলেও বাঁচতে চাই
তাকে ছাড়া যাকে আমি আমরণ চাই।















