ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, অধিক মূল্যে বিক্রি এবং ভোজ্য তেল (সয়াবিন) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ ভেজাল ও নকল পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই টাঙ্গাইলের তথ্যের ভিত্তিতে মধুপুর পৌর শহরের দৈনিক বাজার রোডের সম্রাট স্টোর, মানিক স্টোর এবং গোলাবাড়ি ইউনিয়নের নেকিবাড়ী এলাকায় চান মিয়া এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় সহযোগিতা করেন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক রাফি রহমান।

অভিযান সূত্রে জানা যায়, অপরাধের মাত্রা বিবেচনায় সম্রাট স্টোরকে ১০ হাজার টাকা, মানিক স্টোরকে ৫০ হাজার টাকা এবং চান মিয়া এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. লিটন সরকার, জুয়েল রানা হিমু’সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে জ্বালানি ও ভোজ্য তেল নিয়ে অনিয়ম: তিন প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬