শিবেন্দ্র নারায়ণ গোপের পিএইচডি ডিগ্রি লাভ
- আপডেট সময় : ০৭:১৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের কৃতি সন্তান শিবেন্দ্র নারায়ণ গোপ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর সংরক্ষণ ও কারখানা বিভাগের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ৫ মে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় সুপারিশকৃত ১৩ জন পিএইচডি শিক্ষার্থীর মধ্যে তাঁকেও ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত শনিবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
কৃষি শক্তি ও যন্ত্র বিষয়ে তার গবেষণার শিরোনাম ছিল— “Appropriate Storage Technology for Large-Scale Paddy Seed Storage in Bangladesh।” গবেষণায় তিনি দেশের বৃহৎ পরিসরের ধানবীজ সংরক্ষণে উপযোগী প্রযুক্তি নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
১৯৭৫ সালের ১ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের (তৎকালীন মধুপুর সদর) দড়িহাসিল গ্রামের মির্জাবাড়ী বাজার সংলগ্ন এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শিবেন্দ্র নারায়ণ গোপ। পিতা মদন মোহন গোপ ও মাতা বিথিকা রাণী গোপ। পিতামাতার এর ০১ কন্যা ও ০৩ পুত্র সন্তানের মধ্যে তিনি সর্বকণিষ্ঠ।
তিনি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও সেচ ও পানি ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই), ইউএসএইড পরিচালিত নিসর্গ প্রকল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। পরে বিএডিসিতে যোগ দিয়ে দক্ষতা ও সাফল্যের মাধ্যমে প্রধান প্রকৌশলী পদে উন্নীত হন।
বর্তমানে তিনি আধুনিক ও টেকসই সেচব্যবস্থা উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি, সৌরশক্তিচালিত পাম্প, ড্রিপ ও স্প্রিংকলার সেচসহ বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক।
শিবেন্দ্র নারায়ণ গোপ তার কর্মকালে তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডলে সভা, সেমিনার, সিম্পোজিয়াম, ফ্যাক্টরী পরিদর্শন ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। তিনি সরকারিভাবে আন্তর্জাতিক পরিমন্ডলে ভারত, চীন, ভিয়েতনাম, জার্মানী, ইতালি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও অস্ট্রিয়া পরিভ্রমণ করেছেন।



















