ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করার তাগিদ ফকির মাহবুব আনামের

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোর.কম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে তাঁর আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন সম্পর্কে জানতে পড়াশোনা এবং গবেষণার বিকল্প নেই। জনগণের কল্যাণে তাঁর আদর্শ অনুসরণ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানেন ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে রোববার বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের অনুষ্ঠানে মন্ত্রী নেতাকর্মীদের প্রতি এমন তাগিদ দেন।

উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার। পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, বিএনপি নেতা জয়নাল আবেদিন খান বাবলু, আনোয়ার হোসেন, আব্দুল লতিফ পান্নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে এবং জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মাহবুব আনাম স্বপন আবারো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি নেতাকর্মীদের ভালো নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, এমন কাজ করতে হবে যাতে জনগণ বলতে পারে— ‘বিএনপিকে ভোট দিয়ে ভুল করিনি, সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। জনগণের দুর্ভোগ হয়— এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না। দেশকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কাঙালি ভোজের খিঁচুড়ি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জিয়ার আদর্শ দলের নেতাকর্মীদের ধারণ ও চর্চা করার তাগিদ ফকির মাহবুব আনামের

আপডেট সময় : ০৮:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬