ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে র‌্যাবের পৃথক তিন অভিযান, কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৫ কারবারি

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৫:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। এসময় পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৬ জুন র‌্যাব-১৪ এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সন্ধ্যা সাড়ে ছয়টায় মধুপুরের জলছত্র (পঁচিশ মাইল) বাজার এলাকায় একটি সিএনজি তল্লাশি করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন হবিগঞ্জ জেলার সেলিম (৩৫) ও নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

দ্বিতীয় অভিযানে রাত ৯টায় জলছত্র (পঁচিশ মাইল) বাজারস্থ জামে মসজিদের সামনে “প্রান্তিক সুপার” নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এসময় জয়পুরহাট জেলার মোঃ ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে থাকা হাতব্যাগ তল্লাশি করে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

অপরদিকে তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টায় মধুপুর থানা সংলগ্ন ব্রীজের ওপর “এমডি সুপার” যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার ব্যাগের ভিতর থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র‌্যাব-১৪ আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে র‌্যাবের পৃথক তিন অভিযান, কোটি টাকার মাদকসহ গ্রেফতার ৫ কারবারি

আপডেট সময় : ০৫:০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬