ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম বাংলার প্রকৃতিতে জোনাকির আলো হারিয়ে যাচ্ছে

জহিরুল ইসলাম মিলন, ধনবাড়ী করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

গ্রামীণ আঁধার রাতে জোনাকির আলো ছিল আমাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ। গাছপালা ও ঝোপঝাড়ের ফাঁকে ফাঁকে হঠাৎ জ্বলে উঠত ঝিকিমিকি আলো, চারপাশের প্রকৃতি যেন সাজত এক ভিন্ন রূপে। সন্ধ্যা নামলেই শুরু হতো জোনাকির পেছনে ছুটে চলা-হাতের মুঠোয় ধরে রাখা, আবার উড়িয়ে দেওয়া। কখনো কৌতূহলবশত উল্টে-পাল্টে দেখা হতো কীভাবে এত সুন্দর আলো জ্বলে জোনাকির শরীরে।

ঘুটঘুটে অন্ধকারে গাছগাছালি, লতাপাতা আর ঝোপঝাড়ের ফাঁকে তারার মতো মিটমিটে আলো জ্বালিয়ে রাতের নিরবতাকে মোহনীয় করে তোলতো জোনাকি। তবে জনজীবনে এখন এসেছে অনেক আধুনিকতা। হয়েছে নানা প্রকার কৃত্রিম আলোর ব্যবস্থা। যার ফলে এখন আর সেই কৃত্রিম আলোর সঙ্গে পাল্লা দিতে পারছে না জোনাকিরা। তাই এখন গ্রাম-গঞ্জে আগের মতো আর দেখা মেলে না জোনাকির। টাংগাইলের ধনবাড়ী উপজেলায় কয়েক বছর আগেও গ্রাম-গঞ্জে দেখা যেত জোনাকির। সন্ধ্যা নামার পর থেকেই নিজের আলোয় জ্বলে উঠতো এসব জোনাকি। তবে সম্প্রতি সময়ে এই উপজেলায় তেমন দেখা নেই আলোর বাহক নিশাচর জোনাকিদের। তারা দিন দিন নিজেদের আলো নিভিয়ে অন্ধকার পথের যাত্রী হচ্ছে।

বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, জোনাকি মূলত বিটল শ্রেণির বাদামি পোকা। যাকে ইংরেজিতে লাইটিং বাগ বা ফায়ার ফ্লাই বলা হয়। ছোট্ট কালচে বাদামি রঙের এই পোকা দেখতে অনেকটা লম্বাটে গড়নের। যা লম্বায় প্রায় দুই সেন্টিমিটার হয়ে থাকে। এসব জোনাকির ছয়টি পা, দুটো অ্যান্টেনা, অক্ষিগোলক আর শরীর তিন ভাগে বিভক্ত থাকে। এই পোকার পেটের পেছনে রয়েছে আলো জ্বলা অংশটি। প্রতিটি জোনাকি শরীরের শেষ ভাগে একটি করে বাতি নিয়ে ঘোরে। পৃথিবীতে প্রায় ২০ হাজার প্রজাতির জোনাকি পোকা রয়েছে। জলচর অনেক প্রাণির এমন আলো জ্বালানোর ক্ষমতা থাকলেও স্থলচর প্রাণির মধ্যে জোনাকিই একমাত্র আলো জ্বালানোর ক্ষমতা রাখে। দিনের বেলায় এসব জোনাকিরা পুকুর, ডোবা, খাল-বিল ও নদী পাড়ের লতা-ঘাস এবং ঝোপ-জঙ্গলে লুকিয়ে থাকে। এসব জোনাকি ক্ষুদ্রাকারের। যারা কেঁচো, শামুকের ডিম বা পচা প্রাণি ও আবর্জনা খেয়ে বেঁচে থাকে। তবে বয়স্ক জোনাকিদের প্রিয় খাবার গাছের ফুল-ফলের মধু ও রস।

শিশুকালে জোনাকি নিয়ে খেলা করেনি এমন মানুষ খুব কম রয়েছে, বিশেষ করে যারা গ্রামে বসবাস করেন। তখন গ্রামাঞ্চালে ঝোপঝাড় ও বাঁশ বাগানের ব্যাপক বিস্তৃতি থাকায় জোনাকির উপস্থিতিও বেশি ছিল। এখন ঝোপঝাড়, বাঁশ বাগান কমে গেছে, বেড়েছে মানুষের ঘনবসতি। তার ওপর জোনাকি পোকা বিলীন হওয়ার অন্যতম কারণ ইলেকট্রিসিটি। কারণ জোনাকিরা তীব্র আলো সহ্য করতে পারে না। এছাড়া বর্তমান সময়ে প্রকৃতির ওপর মানুষ অত্যাচার করায় প্রকৃতিও দিন দিন বিরূপ প্রভাব বিস্তার করছে। যার ফলে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। তাই আমি মনে করছি; প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনতে বনায়ন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া এখন খুবই জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গ্রাম বাংলার প্রকৃতিতে জোনাকির আলো হারিয়ে যাচ্ছে

আপডেট সময় : ০২:২৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬