ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, পৌর ছাত্রদলের জয়

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তাটোয়েন্টিফোরডটকম
  • আপডেট সময় : ০৫:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মধুপুর রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ম্যাচে উপজেলা ছাত্রদলকে ২-০ গোলে পরাজিত করে পৌর ছাত্রদল বিজয় অর্জন করে।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি নাজমুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল মামুন ডেনি, আনন্দমোহন কলেজ ছাত্রদলের সহসভাপতি স্বপন মিয়া, সোহাগ এবং মধুপুর রাণী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাছেদ।

ম্যাচটি ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি উপভোগ করতে বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় করেন। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে এমন আয়োজন স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ জুগিয়েছে।

খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী পৌর ছাত্রদলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। অতিথিগণ জানান, মাদক,সন্ত্রাসের বিরুদ্ধে সুষ্ঠু সমাজ গঠনের জন্য এমন আয়োজন। তারা আরো বলেন, খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মধুপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, পৌর ছাত্রদলের জয়

আপডেট সময় : ০৫:২৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬